🎁 বিশেষ অফার: সব অর্ডারে ফ্রি হোম ডেলিভারি! 🚀 সারা বাংলাদেশে ডেলিভারি মাত্র ২৪-৪৮ ঘন্টায় হোয়াটসঅ্যাপে অর্ডার করুন: 01994662665 🎁 বিশেষ অফার: সব অর্ডারে ফ্রি হোম ডেলিভারি! 🚀 সারা বাংলাদেশে ডেলিভারি মাত্র ২৪-৪৮ ঘন্টায় হোয়াটসঅ্যাপে অর্ডার করুন: 01994662665

রিটার্ন পলিসি / Return policy

সর্বশেষ হালনাগাদ / Last updated: ৭ মে ২০২৬ / 7 May 2026

এখানে বলা হয়েছে কিভাবে রিটার্ন বা পরিবর্তন করা হয়। সময়সীমা ও নিয়ম জানতে শর্তাবলী দেখুন।

কখন রিটার্ন করা যাবে

আমরা শুধু ত্রুটিপূর্ণ বা কাজ না করা পণ্য হলে রিটার্ন বা পরিবর্তন করি। মন পরিবর্তন বা পছন্দ না হলে রিটার্ন গ্রহণ করা হয় না।

ত্রুটি জানানোর সময়সীমা

  • পণ্য হাতে পাওয়ার পর যদি স্পষ্ট ত্রুটি বা খুঁত দেখা যায়, আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব—সাধারণত গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে—ফোন, ইমেইল বা WhatsApp এ আমাদের জানাতে হবে।
  • পণ্যটি হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে যদি কাজ না করে, বিকল হয়, বা ব্যবহার করার সময়/পরবর্তীতে কাজ বন্ধ হয়ে যায়, তাহলেও সমস্যাটি প্রোডাক্ট গ্রহণের তারিখ থেকে গণনা করে ৭ দিনের মধ্যে আমাদের অবশ্যই জানাতে হবে।
  • প্রোডাক্ট গ্রহণের তারিখ থেকে ৭ দিন পেরিয়ে গেলে প্রথমবারের মতো ত্রুটি বা কাজ না করার অভিযোগ জানালে আমরা সেই অনুযায়ী কোনো রিটার্ন বা রিফান্ডের আবেদন গ্রহণ করব না।

বিস্তারিত সময় ও শর্ত শর্তাবলীর রিটার্ন খণ্ডে দেখুন।

যেসব ক্ষেত্রে রিটার্ন বা প্রতিস্থাপন হবে না

ভুল ব্যবহার, অসাবধানতা, দুর্ঘটনা বা নির্দেশনা না মেনে ব্যবহারের ফলে পণ্য যদি ভেঙে যায়, আগুন বা তাপে পুড়ে/গলে যায়, পানি বা তরলে নষ্ট হয়ে কাজ না করে, বা একই ধরনের ফিজিক্যাল ক্ষতির শিকার হয় — সেই পরিস্থিতিকে পণ্য ত্রুটি গণ্য করা হবে না। এই ধরনের ক্ষয়ক্ষতিতে কোনো রিটার্ন, প্রতিস্থাপন বা রিফান্ড দেওয়া হবে না (জানানোর সময়সীমা মেনে থাকলেও)।

প্রক্রিয়া

  1. আমাদের জানান: সমস্যা হলে সময়মতো ফোন, ইমেইল বা WhatsApp এ আমাদের জানান।
  2. ফেরত পাঠানো: রিটার্ন পণ্য সাধারণত গ্রাহক নিজ খরচে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে হবে। কিছু ক্ষেত্রে আমরা ডেলিভারি পার্টনারের মাধ্যমে সাহায্য করতে পারি।
  3. যাচাই: আমাদের টিম পণ্য পরীক্ষা করে দেখবে। প্রয়োজনে আমরা আনবক্সিং ভিডিও চাইতে পারি।
  4. ফেরত অবস্থা: পণ্য অবশ্যই মূল বাক্স, সব এক্সেসরিজসহ এবং যেভাবে ডেলিভারির সময় পেয়েছেন সেই একই অবস্থায় ফেরত দিতে হবে।
  5. ফলাফল:

    আমাদের তদন্ত ও যাচাই শেষে যদি প্রমাণিত হয় যে সমস্যাটি প্রকৃত এবং এটি আমাদের নির্ধারিত শর্ত অনুযায়ী পণ্যের ত্রুটি (ডিফেক্ট) হিসেবে গণ্য হয়, তাহলে স্টক ও পরিস্থিতি বিবেচনা করে আমরা প্রতিস্থাপন (নতুন পণ্য) অথবা রিফান্ড — যেকোনো একটি প্রদান করতে পারি।

    তবে এটি গ্রাহকের স্বয়ংক্রিয় অধিকার নয়। দাবি গ্রহণযোগ্য মনে হলেও কোন ধরনের সহায়তা (রিফান্ড বা প্রতিস্থাপন) প্রদান করা হবে, তা সম্পূর্ণভাবে আমাদের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

    যদি আমাদের তদন্তে প্রমাণিত হয় যে দাবিটি গ্রহণযোগ্য নয় বা নির্ধারিত শর্তের মধ্যে পড়ে না, তাহলে রিফান্ড বা প্রতিস্থাপন প্রদান করা হবে না।

    এছাড়াও, আমরা যেকোনো সময় যেকোনো রিটার্ন বা রিফান্ডের আবেদন প্রত্যাখ্যান করার পূর্ণ অধিকার সংরক্ষণ করি। এ বিষয়ে আমাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

গুরুত্বপূর্ণ নোট

  • রিটার্ন ডেলিভারি খরচ সাধারণত গ্রাহককে বহন করতে হবে
  • সময়মতো না জানালে রিটার্ন বা রিফান্ড গ্রহণযোগ্য হবে না।
  • যাচাইয়ের পর আমাদের যেকোনো রিটার্ন অনুরোধ প্রত্যাখ্যান করার অধিকার আছে।
  • রিটার্ন ও রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ৭ কর্মদিবস সময় লাগতে পারে।

যোগাযোগ

ফোন 01994662665, ইমেইল support@chotomoni.com , WhatsApp এখানে

এই পৃষ্ঠা সাধারণ তথ্যের জন্য। বিস্তারিত নিয়ম শর্তাবলীতে আছে।

হোম অর্ডার ট্র্যাক লগইন